Hi guys learn from it . How will you do model thus
রোহিঙ্গারা হিন্দু কিংবা বৌদ্ধ হলে আশ্রয় দিতেন? : তসলিমা নাসরিন
রোহিঙ্গা ইস্যুতে আগেই মুখ খুলেছেন তসলিমা নাসরিন । এবার ফের একবার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন । ট্যুইট করে তিনি প্রশ্ন তুলেছেন , মুসলিম না হয়ে অন্য ধর্মের হলেও কি রোহিঙ্গাদের আশ্রয় দিত বাংলাদেশ ? চার লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। আর সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন লেখিকা। তিনি ট্যুইট করে লিখেছেন , ' রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু যদি রোহিঙ্গারা মুসলিম না হয়ে হিন্দু , বৌদ্ধ , ক্রিশ্চান কিংবা জৈন ধর্মাবলম্বী হত ? তাহলে কি হত। মানবিকতার জন্য আশ্রয়দান নয় , এটা আসলে ভোটের জন্য। ' এর আগে বাংলাদেশের এক সংবাদপত্রেও এই ইস্যুতে প্রতিক্রিয়া দেন তসলিমা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন , ' আপনি ভোটের জন্য সব করছেন। ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। দেশের মুসলমানদের ভোট পাবেন । রোহিঙ্গারা যদি হিন্দু হতো বা বৌদ্ধ হ...